আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 6:13 am || প্রকাশের তারিখ: August 17, 2020, 9:04 pm
রাসায়নিকের অবৈধ গুদামে র‌্যাবের অভিযান, ৬ জন আটক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজধানীর টিকাটুলিতে রাসায়নিকের অবৈধ গুদামে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‌্যাব।একইসঙ্গে, অবৈধ তিনটি গুদাম সিলগালা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

সিলগালা হওয়া তিনটি রাসায়নিক গুদাম হলো যমুনা সাইন্টিফিক কোম্পানি, ইয়াসিন সাইন্টিফিক, শাহাজান ও জসীম সাইন্টিফিক। পরে তিনটি কোম্পানির অবৈধ গুদাম সিলগালা করে দেয়া হয়। এ সময় আটক করা হয় ৪ জনকে। পরে, মাইট ও মর্ডান নামে আরো দুটি কোম্পানির গুদামে অভিযান চালানো হয়।এ সময়, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলাও করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম