আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 4:58 pm || প্রকাশের তারিখ: August 17, 2020, 11:17 pm
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার করোনা আক্রান্ত 
আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এই নিয়ে মোল্লাহাটে মোট-৬৯ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে ৪৪ জন সুস্থ হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) করোনা (কোভিড-১৯) পজিটিভ আসে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের। তার করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় গত বুধবার (১২ আগস্ট) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে সেখান থেকে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।

 করোনা মহামারীর শুরু থেকেই তিনি মোল্লাহাটে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উপজেলা প্রশাসনের প্রধান হিসেবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। দেশে করানা রোগী শনাক্ত হওয়ার শুরুতে মোল্লাহাটে বিদেশ ফেরতদের লকডাউন করা ,করোনা রোধে মাঠ পর্যায়ে জনসেচেতনতা সৃষ্টি, নিম্ন আয়ের মানুয়ের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান, করোনা রোগীদের বাড়ি লকডাউন, তাদের চিকিৎসা নিশ্চিত করণে সার্বিকভাবে কাজ করে যাচ্ছিলেন। এসকল কর্মকান্ড পরিচালনা করতে গিয়ে তিনি করোনা পজিটিভ হয়েছেন।

এব্যাপারে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন জানান , করোনা পজিটিভ হওয়ার পর তিনি হোম আইসোলেশনে আছেন। তিনি শারীরিক ভাবে ভাল আছেন। তিনি আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, মোল্লাহাটে ১৭ আগস্ট দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে। একজন উপজেলা নির্বাহী অফিসার  মাফ্ফারা তাসনীন, অন্যজন আমাদের হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মেসবাহ রায়হান। এছাড়া নতুন চারজনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম