প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 4:58 pm || প্রকাশের তারিখ: August 17, 2020, 11:52 pm
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে অংশগ্রহনের জন্য ২৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুস সামাদ এর নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা ।
কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে আশরাফ উজ জামান খান, সহ সভাপতি পদে আব্দুস সাত্তার মোল্ল্যা, রুহুল কুদ্দুস, আব্দুল হাই সিদ্দিকী,মেহেদি হাসান জাহিদ, সাধারন সম্পাদক পদে মোতাহার হোসাইন ও জয়দেব চক্রবর্তী, কোষাধ্যক্ষ পদে সামছুর রহমান ও সোহেল পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক পদে এম আর মঈন, আব্দুর রহমান, উৎপল দে ও আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক পদে
মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম ও শহিদুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক পদে শাহীনুর রহমান ও মতিয়ার রহমান, সদস্য পদে সামছুজ্জামান নুরুল ইসলাম খান, কে এম কবির হোসেন, আব্দুর রাজ্জাক, রুহুল আমিন বিশ্বাস, আব্দুল করিম, আব্দুলাহ আল ফুয়াদ, সোহেল পারভেজ, এ কে আজাদ ইকতিয়ার, আলমগীর হোসেন, উদয় শংকর সিংহ ও মনোনয়ন ক্রয় করেন। আগামী ৫ সেপ্টেম্বর কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।