আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৮, ২০১৯, ১২:২৫ অপরাহ্ণ
শপথ নিলেন সালমা চৈাধুরী
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের মনোনীত সালমা চৌধুরী। বৃহস্পতিবার (৮ আগস্ট) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়ান।

সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সালমা চৌধুরী।

বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ।

গত রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন তাকে নির্বাচিত ঘোষণা করেন। তিনি বলেন, সালমা চৌধুরী এ নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ আগস্ট তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে গত রোববার (২৮ জুলাই) রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন সালমা চৌধুরীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

গত ৯ জুলাই (মঙ্গলবার) রুশেমা বেগম মারা গেলে জাতীয় সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ অবস্থায় ১৮ জুলাই (বৃহস্পতিবার) আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

চারটি, বিএনপির একটি, ওয়ার্কার্স পার্টির একটি এবং স্বতন্ত্ররা একটি আসন পায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম