আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 5:28 am || প্রকাশের তারিখ: August 18, 2020, 12:39 pm
কুমিল্লা হাসপাতালে করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গে গত ২৪ ঘন্টায় ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী।মঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন-কুমিল্লা নগরীর শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), কুমিল্লার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের কল্পনা রানী পাল (৬৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসেন (৬০), কুমিল্লা শ্রীপুর কালিয়াপাড়া এলাকার দিলিপ কুমার ভৌমিক (৬২), কুমিল্লার লালমাই উপজেলার আবদুল জাব্বার (৭৩) এবং একই উপজেলার বাগমারা এলাকার সৈয়দপুর গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।

উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৬৭ জন।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম