আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: August 18, 2020, 12:44 pm
বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চট্টগ্রামের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার আধুনগর এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনের একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন হলেন- রাশেদা আকতার (৩৮) ও তার মেয়ে ময়না (১২)।লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুইজনেই বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। চমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম