আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 4:51 am || প্রকাশের তারিখ: August 18, 2020, 5:41 pm
কাউখালীতে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও খালেদা খাতুন রেখা
কাউখালী সংবাদদাতা ।। পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি আবাসন প্রকল্পে বসবাসরত মৃত: দিনমজুর সোহাগের দুই সন্তান ও স্ত্রীর জন্য কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা ওই পরিবারের কাছে একটি সেলাই মেশিন, ২টি ছাগল, ৬০ কেজি চাল, বাচ্চাদের জন্য শিশু খাদ্যসামগ্রী ও সোহাগের বাবা, মায়ের জন্য শাড়ি, লুঙ্গি পৌঁছে দেন।

সোমবার বিকালে আমরাজুড়ি গ্রামে আবাসন প্রকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ সামসুদ্দোহা চাঁন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবীর, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু ওই পরিবারের কাছে যান।

উল্লেখ্য, মৃত: সোহাগ কাউখালীর পশ্চিম আমরাজুড়ি গ্রামের আব্দুল গাফফারের ছেলে। তিনি আবাসন প্রকল্পে স্ত্রী, ছোট দুটি সন্তান নিয়ে বসবাস করতেন। সোহাগ পেশায় একজন দিনমজুর ছিলেন। গত এক বছর যাবত কিডনি রোগে অসুস্থ হয়ে গত ৩১ জুলাই সোহাগ মারা যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম