আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 4:50 am || প্রকাশের তারিখ: August 18, 2020, 6:22 pm
সংক্ষিপ্ত সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।একদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।

কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতার ব্যাপারে বিশেষ বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন- এমনটাই মনে করা হচ্ছে। এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। করোনা পরিস্থিতিতে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে তার এই সফর।

তবে মূল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। মহামারীর মধ্যে শ্রিংলার আকস্মিক এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

গত মার্চের পর ভারতের পররাষ্ট্রসচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম