আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৮, ২০২০, ৮:২৩ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা কাজী হেদায়েত হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
রাজবাড়ী সংবাদদাতা। আজ ১৮ই আগষ্ট। রাজবাড়ী জেলা সাবেক মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গন সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী কাজী হেদায়েত হোসেন এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ, পৌর অাওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর অায়োজনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন হয়, পরে কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল হোসেন শফিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.গণেশ নারায়ন চৌধুরী, সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, হেদায়েত আলী সোহরাব, যুগ্ন-সাধারন সম্পাদক। এ্যাড শফিকুল আযম মামুন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক, শফিকুল ইসলাম শফি, জেলা যুব লীগের যুগ্ন-আহবায়ক, আবুল হোসেন সিকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ, সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক লীগ সভাপতি আবুল কালাম আজাদ, যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এরশাদ, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন।

বঙ্গবন্ধুর সহযোদ্ধা' মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী হেদায়েত হোসেনকে ১৯৭৫ সালের ১৮ই আগষ্ট হত্যা করা হয়। বক্তারা বলেন যে রাজবাড়ী থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল তৎকালীন খুনি ও নরপিচাশরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম