আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 4:12 am || প্রকাশের তারিখ: August 18, 2020, 10:03 pm
মাদরাসা ছাত্রের বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় ১৩ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অপর এক মাদরাসা ছাত্রের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় মামলা নিয়েছে এবং অভিযুক্ত মাদরাসা ছাত্র আবু রায়হানকে আজ (১৮ আগস্ট) ভোরে আটক করেছে।

আটক আবু রায়হান মাদরাসার হেফজ খানার ছাত্র এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। যশোর কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, নির্যাতিত মেয়েটি শহরের একটি মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী। ওই মেয়ের মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদরাসার রান্নার কাজ করেন। সেই সুবাদে আবু রায়হানের সাথে ওই পরিবারের সম্পর্ক তৈরি হয়।

গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা যখন মাদরাসায় রান্নার কাজ করছিল তখন আবু রায়হান তাদের বাড়িতে যায় এবং ওই মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রথমে মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে সে তার মাকে জানায়।

এরপর সোমবার রাতে মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ পেয়ে আজ ভোরে মাদরাসা থেকে আবু রায়হানকে আটক করা হয়।এছাড়া আজ দুপুরে যশোর জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।এ ঘটনায় মামলা হয়েছে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম