আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 3:39 am || প্রকাশের তারিখ: August 19, 2020, 12:20 pm
দুদকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে সাহেদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে তৃতীয় দিনের মতো রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের জিজ্ঞাসাবাদ চলছে৷

আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার পর দুদক কার্যালয়ে দুদক উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় সাহেদকে এ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

এর আগে সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুদকে সাহেদের সাতদিনের রিমান্ড শুরু হয়। ওই দিন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এনে প্রথম দিনের রিমান্ডে নেয়া হয়৷

এর পর মঙ্গলবার (১৮ আগস্ট) দ্বিতীয় দিনের রিমান্ডে তাকে দুদক কার্যালয়ে আনার পথে বুকে ব্যথা বোধ করলে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়েছে৷ পরে বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম