আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 3:29 am || প্রকাশের তারিখ: August 19, 2020, 12:41 pm
কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে দুজন, আইসোলেশনে দুজন ও কোভিড ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তিরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দিপক (৫০), কুমিল্লা মহানগরের রানীর দীঘিরপাড়ের রোজি বেগম (৮৫), কুমিল্লার চান্দিনা উপজেলার আমেনা বেগম (৫৫), বরুড়ার আবদুস সাত্তার (৬০) ও রিপা বেগম (৩৭)।

এ নিয়ে ৭৪ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩৭২ জনের মৃত্যু হলো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম