আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 3:29 am || প্রকাশের তারিখ: August 19, 2020, 2:08 pm
ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চট্টগ্রামের একটি আদালতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিচারক আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে (সিএমএম আদালত-২) মামলাটি দায়ের করা হয়। বিপ্লব পার্থ নামের এক সাংবাদিক মামলাটি দায়ের করে।

বিপ্লব পার্থ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি এক সমাবেশে সনাতন ধর্ম, ধর্মগ্রন্থ ও হিন্দু ধর্মের প্রবর্তক রামকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। যা দেশের কোটি সনাতন ধর্মাবলম্বীদের মনে আঘাত দিয়েছে। আদালত বিকেলে এ বিষয়ে আদেশ দেবেন।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম