আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৯, ২০২০, ৬:৩০ অপরাহ্ণ
শতবর্ষী বৃদ্ধাকে বাড়ী উপহার দিলো ওয়াব ও রংপুর জেলা পুলিশ
নিজস্ব প্রতিবেদক।। রংপুরে এক বৃদ্ধাকে বাড়ি উপহার দিয়েছে স্বেচ্ছাসেবামূলক প্ল্যাটফর্ম উই আর বাংলাদেশ (ওয়াব) এবং রংপুর জেলা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুরের বসুনিয়া পাড়ার আজিজুল্লাহ গ্রামের সালমা বেগম (১০০) ও তার পরিবারের নিকট বাড়ির চাবি হস্তান্তর করেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এ সময় উই আর বাংলাদেশের অ্যাডমিন সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশসহ রংপুর জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম উই আর বাংলাদেশের (ওয়াব) একজন সদস্য উম্মে হাবিবা বৃদ্ধের পরিবারের জন্য সাহায্যের আবেদন জানিয়ে একটি পোস্ট দেন, যা ওয়াবের প্রতিষ্ঠাতা এস এম আকবরের দৃষ্টিগোচর হয়। তিনি ওয়াবের অ্যাডমিন প্যানেল সদস্য ও রংপুর জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশের দৃষ্টি আকর্ষণ করেন। পলাশ রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব সরকারকে বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বৃদ্ধার পরিবারকে পুরো এক মাসের খাদ্যসামগ্রী এবং চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। পরবর্তীতে ওয়াব সদস্যদের অর্থায়নে বৃদ্ধার পরিবারকে টিন নির্মিত একটি বাড়ি উপহার দেওয়া হয়।

পুলিশ সুপার বিপ্লব কুমার বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো সওয়াবের কাজ। সমাজের অসহায় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।’

এস এম আকবর বলেন, ‘সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন মতামতের, পথ ও পেশার মানুষকে এক কাতারে দাঁড় করাতে পারলে ফেসবুক একটি দারুণ প্ল্যাটফর্ম হতে পারে। সেই পরিকল্পনা থেকেই শুরু করেছিলাম গ্রুপটির কার্যক্রম। বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াতে পেরে মানসিক প্রশান্তি পাচ্ছি।

(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম