প্রিন্ট এর তারিখ: August 1, 2026, 6:04 am || প্রকাশের তারিখ: August 19, 2020, 8:48 pm
ঢাকা।। অবশেষে বর্ধিত বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে চলমান ভাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। এর পর যে ভাড়া নির্ধারণ করা হবে তা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
বুধবার বিকেলে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে গণপরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিআরটিএর উপ-পরিচালক (ইনফোর্সমেন্ট) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।