আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 1, 2026, 7:00 am || প্রকাশের তারিখ: August 19, 2020, 9:49 pm
৬ সেপ্টেম্বর থেকে শুরু সংসদের অধিবেশন
ঢাকা।। চলমান একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এবারও করোনাকালেই অধিবেশন বসছে। করোনাকালের বিবেচনায় অধিবেশনটি মাত্র পাঁচ কার্যদিবস চলতে পারবে। তবে আগের অধিবেশনগুলোর মত এবারও কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে।

এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অষ্টম অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়েছে।

উল্লেখ্য, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। বিগত বাজেট অধিবেশন শেষ হয়েছিল ৯ জুলাই। সেই হিসেবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসতেই হবে।

(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম