আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২০, ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ণ
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ
ঢাকা।। বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক)ফরিদুর রহমান লঞ্চ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছে। এ কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। ফলে যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছে বলে জানা গেছে।

(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম