আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 12:35 am || প্রকাশের তারিখ: August 20, 2020, 1:54 pm
২৭ আগস্ট এর পর থেকে চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।২৭ আগস্ট থেকে নতুন করে আরও ১৮ জোড়া আন্তনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে মোট ৩০ জোড়া ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। নতুন এই ১৮ জোড়া ট্রেন রেলের বহরে যুক্ত হলে সব মিলিয়ে চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়াবে ৪৮ জোড়া।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে সারা দেশে প্রায় ১০০টির মত আন্তনগর ট্রেন চলাচল করে। এই মাসের মধ্যে বন্ধ থাকা বাকি ট্রেনগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম