আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২০, ২০২০, ৪:২৯ অপরাহ্ণ
করোনা মোকাবেলায় সফল সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা।। বাংলাদেশে করোনা সংক্রমণের মাত্রা কমে আসছে তাই এই ভাইরাস মোকাবিলায় সরকার সফল বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ময়মনসিংহের ভালুকায় বিকন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা জানান তিনি। এছাড়া হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা কমে আসছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের আটটি বিভাগে ক্যান্সার, কিডনি হাসপাতাল নির্মাণের কাজ চলছ।

এদিকে, করোনার ভ্যাকসিন আবিষ্কারের সাথে সাথে দেশে তা দ্রুত উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।

মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের বিষয়েও আলোচনা চলছে বলে জানান ওষুধ প্রশাসনের মহাপরিচালক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম