আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 11:50 pm || প্রকাশের তারিখ: August 20, 2020, 5:24 pm
সাবরিনা-আরিফসহ ৮ জনের বিচার শুরু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আলালত। আর এই অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।এদিন বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গে আদালতে আনা হয় তাদের। মামলার অপর আসামিরা হলেন- ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হকের সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ।

গত ১৩ আগস্ট করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার ডকুমেন্টের সার্টিফাইড কপি না পাওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২০ আগস্ট দিন ধার্য করেন।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম