আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 1, 2026, 7:49 am || প্রকাশের তারিখ: August 20, 2020, 10:05 pm
২১ আগস্ট খুলছে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পর্যটকদের জন্য জেলার পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শর্তসাপেক্ষে শুক্রবার (২১ আগস্ট) থেকে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহামারি করোনার কারণে পাঁচ মাস ধরে বান্দরবানের পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। তাতেই বিরাট ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্টরা। অবশেষে জেলার পর্যটন শিল্পের কথা ভেবে ক্ষতি কাটিয়ে উঠতে আগামী শীত মৌসুমকে সামনে রেখে শুক্রবার থেকে বান্দরবানে সব সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল-মোটেল খুলে দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কড়া নজরদারি থাকবে। মাস্ক ছাড়া কাউকে পর্যটন কেন্দ্র ঢুকতে দেয়া হবে না।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম