আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 10:39 pm || প্রকাশের তারিখ: August 21, 2020, 11:27 am
অনিয়মের অভিযোগে হাইকোর্টের দুই প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দায়িত্বপালনরত অবস্থায় দুর্নীতি এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।নানা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় হাইকোর্টের এফিডেভিট শাখার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

তারা হলেন- হাইকোর্ট বিভাগের ঢাকা এফিডেভিট কমিশনার সিরাজুল ইসলাম এবং কমিশনার অব এফিডেভিট হিসাবে দায়িত্বরত আব্দুর রশিদ।শুক্রবার সকালে, সুপ্রিমকোর্টের রেজিস্টার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কথা জানানো হয়।

সংবাদ বিবৃতিতে আরো জানানো হয়, দায়িত্বপালনরত অবস্থায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চাকরি বিধিমালা অনুসারে বিভাগীয় মামলা রুজু করা এবং অসদাচারণ, দুর্নীতি এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হলো। এর মধ্যে আব্দুর রশিদ সুপ্রিম কোর্টের চাকরির বিধিমাল অনুযায়ি বিভাগীয় মামলা করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম