আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 9:22 pm || প্রকাশের তারিখ: August 21, 2020, 5:10 pm
লোহাগাড়ায় ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক
লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই পার্থ সারথী হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী মিনি ট্রাকে তলাশি চালিয়ে ৩ মাদক বিক্রেতার কাছ থেকে ৫হাজার ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয।

এসময় ১টি মিনিট্রাক (পিক-আপ) ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হল যথাক্রমে নোয়াখালী জেলার নোয়াখালী সদর থানার শফিকের পুত্র রকি (২০), একই এলাকার মৃত সেলিমের পুত্র সাইফুল ইসলাম(২০) ও কক্সবাজার জেলার টেকনাফ গোলারবিল এলাকার ইসমাঈলের পুত্র আবদল্লাহ (৩০)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই পার্থ সারথী হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী মিনি ট্রাকে তলাশি চালিয়ে ৫৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক(পিক-আপ), ১টি মোটর সাইকেল সহ ৩জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত/অমিত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম