আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:18 am || প্রকাশের তারিখ: August 22, 2020, 11:25 am
না ফেরার দেশে ভাস্কর মৃণাল হক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ভাস্কর মৃণাল হক মারা গেছেন। শনিবার রাত ২টায় গুলশানে নিজ বাড়িতে মারা যান তিনি। দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

পুরো রাজধানীজুড়ে রয়েছে তার নির্মাণ করা অসংখ্য ভাস্কর্য। মতিঝিলের বক ভাস্কর্য ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ‘রত্নদ্বীপ’, হোটেল শেরাটনের সামনে ‘রাজসিক’, পরীবাগ মোড়ে ‘জননী ও গর্বিত বর্ণমালা’, ইস্কাটনে ‘কোতোয়াল’ শিল্পকর্মের নির্মাতা তিনি।সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবী থেমিসের অনুকরণে ভাস্কর্য স্থাপন করে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তিনি।

ঢাকার রাজসিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলী টাওয়ার ভাস্কর্যের জন্য সর্বাধিক পরিচিত তিনি। মৃণাল হকের জন্ম ১৯৫৮ সালের ৯ই সেপ্টেম্বর।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম