আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 8:05 pm || প্রকাশের তারিখ: August 22, 2020, 11:56 am
কম ভাড়া বাস্তবায়ন হবে কবে: ইলিয়াস কাঞ্চন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সড়ক পরিবহণ মালিক সমিতির প্রস্তাবের পর এখন গণপরিবহণের ভাড়া নিয়ে নানা মহলে বেশ আলোচনা হচ্ছে। অনেকেরই আশঙ্কা রয়েছে, ভাড়া কমবে না। তারা মনে করেন একবার ভাড়া বাড়লে তা আর কমে না।

এদিকে সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মশিউর রহমান আশ্বাস দিচ্ছেন যে তারা সত্যি সত্যি আগের ভাড়ায় ফিরতে চান।অন্যদিকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, এক দিনের মিটিং করে ভাড়া বাড়ানো হয়েছে ।

কমানোর জন্য এখন সিদ্ধান্ত নিলেও তা কবে বাস্তবায়ণ হবে সে প্রশ্ন তুলেন তিনি। সাবেক চলচ্চিত্র নায়ক ইলিয়াম কাঞ্চন মনে করেন,  যাত্রী বাড়লে গণপরিবহণে স্বাস্থ্যবিধি মানা হবে না।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম