আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 8:07 pm || প্রকাশের তারিখ: August 22, 2020, 5:45 pm
ঝড়বৃষ্টি উপেক্ষা করে মানুষের পাশে হাজির ইউএনও খালেদা খাতুন রেখা
পিরোজপুর সংবাদদাতা।। মহামারী করোনা ভাইরাস (কোভিড -১৯) এর ব্যাপক বিস্তারপ জনজীবন বিপন্ন। সেই প্রভাবের মধ্যে নদী তীরবর্তী পিরোজপুরের কাউখালী উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টি বর্ষণে ও স্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিচু ভূমির গ্রাম।

করোনা প্রকোপে কর্মহীন হয়ে আছে দিনমজুর মানুষগুলো, তারমধ্যে পানিতে গৃহবন্দী।এমন খবর পেয়ে শুক্রবার বিকালে ঝড়বৃষ্টি উপেক্ষা করে ত্রান-সাহায্য নিয়ে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের সাপলেজায় ছুটে যান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা ও সহকারী ভূমি কমিশনার মোঃ রফিকুল হক।ক্ষতিগ্রস্ত উপস্থিত জনগণের মধ্যে খাদ্য সামগ্রী চাল, ডাল, লবন, তেল ও মাক্স বিতরন করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম