আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 7:32 pm || প্রকাশের তারিখ: August 22, 2020, 8:45 pm
দুই মন্ত্রীর নিরাপত্তার পর জানা গেল ওসি’র করোনা পজিটিভ!
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সিলেটে পররাষ্ট্র ও তথ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব শেষ করার পর জানা যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি সেলিম মিয়া করোনা আক্রান্ত।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (১৮ আগস্ট) মঙ্গলবার রাতে সিলেট আসেন। পররাষ্ট্রমন্ত্রী পরদিন বুধবার সকালে জেলা প্রশাসন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সিলেট আসেন বৃহস্পতিবার। তিনি জেলা পরিষদের অনুষ্ঠানসহ সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করেন। তিনি রাতে সিলেট ত্যাগ করেন।

এ দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া। তিনি উপসর্গ নিয়ে বুধবার নমুনা দিলে বৃহস্পতিবার রাতে জানতে পারেন করোনা ভাইরাসে আক্রান্ত তিনি।

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। যা শুক্রবার সকালের রিপোর্টে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম