আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: August 11, 2019, 8:33 am
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ আজ
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রোববার (১২ আগস্ট) স্থানীয় সময় ভোর থেকে দেশগুলোতে ঈদের জামাত শুরু হলে লাখো মানুষ এতে সমবেত হন।

সৌদির পবিত্র শহর মক্কা, মদিনাসহ বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে লাখো হাজিসহ ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণির মানুষ এক কাতারে ঈদ নামাজ আদায় করেন। এরপর নিয়ম মেনে শুরু হয় পশু কোরবানি।

গালফ নিউজ বলছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, দুবাই, শারজাহর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামনায় ভোর থেকে বাহারি পোশক পরে এসব জামাতে অংশ নেন হাজার হাজার মানুষ।

সংযুক্ত আরব আমিরাতে ঈদ উপলক্ষে সরকারি এবং বেসকারিভাবে চারদিন ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) থেকে মঙ্গলবার (১৩ আগস্ট পর্যন্ত দেশটিতে ঈদ উদযাপন করা হবে বলে জানা গেছে। প্রায় একইভাবে উদযাপন হবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও।

এদিকে, মুসলমানদের বড় ধরনের এ উৎসব ঘিরে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে, সেজন্য দেশগুলোর নিরাপত্তা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে।

এছাড়া মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের আরও বেশ কতোগুলো দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে আনন্দ আর নতুন উদ্দীপনায়।

ইতোমধ্যে কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ অনেক দেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম