আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: August 23, 2020, 11:45 am
বৃষ্টি ও জোয়ারের পানিতে দক্ষিণাঞ্চলের এলাকা প্লাবিত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।অতিবৃষ্টি ও জোয়ারের প্রভাবে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ায় দক্ষিণাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।টানা বৃষ্টিতে বাগেরহাট সদর মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারী, সদর উপজেলার নিচু এলাকা তলিয়ে গেছে।ভেসে গেছে এসব উপজেলার অন্তত কয়েক হাজার মাছের ঘের। নষ্ট হয়েছে সবজি ক্ষেত। বাড়ি ঘরে পানি ওঠায় বিপাকে সেখানকার বাসিন্দারা।

অন্যদিকে, বৃষ্টি আর অতি জোয়ারে পিরোজপুরের নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গা, মধুমতি এবং পোনা নদী তীরবর্তী এলাকার মানুষজন। পাকা ধান, সবজি ক্ষেত ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। বৃষ্টির কারণে কর্মহীন পড়েছেন শ্রমজীবী মানুষ।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম