প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২৩, ২০২০, ৮:২৫ অপরাহ্ণ
মেহেদী হাসান। রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ জিল্লুল হাকিম এমপির সুযোগ্য পুত্র রাজবাড়ী জেলার অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল এর করোনা মুক্তির কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম অধ্যক্ষ পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা।
এ দোয়া মাহফিল আয়োজন করেছেন জাফরিন ফাউন্ডেশন, শুভেচ্ছান্তে- মনোয়ার হোসেন জনি।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আব্দুল বাতেন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবু মুসা, আলহাজ্ব মাওলানা সাইদ আহমেদ, মোঃ ইয়াছিন আলী বিশ্বাস, মোঃ জমির বিশ্বাস, ওলামায়ে একরাম ও অত্র এলাকার মাদ্রাসার ছাত্রবৃন্দ।
রাজবাড়ী ২ আসনের মানুষ যখন করোনার প্রাদুর্ভাবে ঘর বন্দী মানুষের ঘরে যখন খাবার ছিলো না তখন সেই অসহায় ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন মানবতার ফেরিওয়ালা আশিক মাহমুদ মিতুল হাকিম। আজ ২৩শে আগষ্ট শনিবার বিকাল ৫টায় করোনায় আক্রান্ত সেই লড়াকু সৈনিকের রোগ মুক্তির কামনায় ও তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সারা পৃথিবীর মানবজাতি রোগমুক্তি কামনা করেন উপস্থিতি উলামায়ে কেরাম গন।