আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 5:11 pm || প্রকাশের তারিখ: August 23, 2020, 10:55 pm
করোনা উপসর্গ নিয়ে গলাচিপায় একজনের মৃত্যু
গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা।।পটুয়াখালীর গলাচিপা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মো. আনোয়ার হাওলাদার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোলখালী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের কালির চর গ্রামের মৃত এরাজ ওরফে কালু হাওলাদারের ছেলে।

গত ২২ আগস্ট গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার করোনা টেস্টের নমুনা নেয়া হয় এবং গলাচিপা হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় হঠাৎ কষ্ট বেড়ে গেলে শনিবার গভীর রাতে তিনি মারা যান। রবিবার সকাল ১০টায় তাকে তার পারিবারিক কবরস্থানে করোনা প্রটোকলে দাফন করা হয়।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, মো. আনোয়ার হাওলাদারের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম