আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 3:56 pm || প্রকাশের তারিখ: August 24, 2020, 4:37 pm
গত ২৩ ঘণ্টায় দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু; নতুন শনাক্ত ২,৪৮৫
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৫ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৮ জনে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৭৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

গেল ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৩৮ টি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে।চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম