আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 20, 2026, 7:40 am || প্রকাশের তারিখ: August 24, 2020, 4:51 pm
কক্সবাজারে ১৩ লাখ পিস ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ আটক ২
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ১৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান জব্দ করেছে র‌্যাব। রোববার ভোরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে র‌্যাব ইয়াবা বহনকারী একটি নৌকাও জব্দ করে।

এসময় ২ পাচারকারীকেও আটক করতে সক্ষম হয় র‌্যাবের অভিযানকারী দল। এদের মধ্যে একজন রোহিঙ্গা।র‌্যাব-১৫ এর মিডিয়া অফিসার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‌্যাবের কাছে খবর ছিল- মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান নিয়ে একটি বোট কক্সবাজারের খুরুশকুল মাঝির ঘাটের দিকে যাচ্ছে।

ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব বঙ্গোপসাগরে অভিযানে নামে। বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে সবচেয়ে বড় এই চালানটি উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা যুবক মোঃ আয়াজ এবং কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউজ এলাকার মোঃ বিল্লালকেও আটক করে র‌্যাব।র‌্যাব জানিয়েছে, র‌্যাবের মাদক বিরোধী এই অভিযান চলমান থাকবে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম