আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 3:56 pm || প্রকাশের তারিখ: August 24, 2020, 5:07 pm
পদত্যাগের ঘোষণা দিলেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা:কেলিয়ান কনওয়ে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।পরিবারকে বেশি সময় দেয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। রবিবার এক বিবৃতিতে আগস্টের শেষে ট্রাম্প প্রশাসনের পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন কেলিয়ান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় দুই মাস আগে এমন সিদ্ধান্তের কথা জানালেন ট্রাম্পের এই জ্যেষ্ঠ উপদেষ্টা। ফলে ট্রাম্প তার রাজনীতি ও নীতি নির্ধারণী বিষয়ে অন্যতম মুখপাত্রকে হারালেন এমনটাই মনে করছেন রাজনীতিবিদরা।

২০১৬ সালে কনওয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের প্রচারণা ব্যবস্থাপক ট্রাম্পের প্রচারণা শিবিরের ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন। সে সময় প্রচারণা সফলভাবে সামলে ট্রাম্পের জয়েও ভূমিকা রেখেছিলেন তিনি।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম