আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 2:38 pm || প্রকাশের তারিখ: August 24, 2020, 10:09 pm
চির নিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ
পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার ও উপজেলা ইউ.সি.সি. লিঃ (বিআরডিবি)’র সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সাঈদ (৭৫) ২৩ আগষ্ট বিকালে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..... রাজেউন)।

মৃত্যু কালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কাউখালীর সদর ইউনিয়নের গোশনতারা গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সাঈদ।

এর আগে আজ সোমবার ১১.৩০ মিনিটের সময় কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাযা ও তার গ্রামের বাড়ি কাঠালিয়া হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এছাড়া তাকে মুক্তিযোদ্ধা এবং সরকারের পক্ষ থেকে স্যালুট ও গার্ড অব অনার দেয়া হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানার পুলিশের একটি চৌকস দল। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু , সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম