আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২৪, ২০২০, ১০:২৩ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি: তদন্ত কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি!
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে হুমকি দিয়েছেন এক সহকারী রেজিস্ট্রার। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে হুমকি দিয়েছেন এক সহকারী রেজিস্ট্রার।

হুমকির অভিযোগে থানায় জি ডি করেছেন তদন্ত কমিটির সদস্য ও প্রক্টর ড. রাজিউর রহমান। তবে, বিষয়টি অস্বীকার করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম হিরা।

গত ১৮ই আগস্ট কমিটির সব সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলামকে তদন্ত কমিটি থেকে অব্যহতি দেয়া হয়। এদিকে এ ঘটনায় তদন্ত কমিটির ব্যক্তিদের মধ্যকার আলোচনার দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে প্রক্টর ড. রাজিউর রহমান রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদকে হুমকি দিয়েছেন এবং রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ ঘটনার বিচার চেয়ে উপাচার্যের নিকট আবেদন করেছেন।

এ বিষয়ে ড. রাজিউর রহমান বলেন, তদন্তকাজকে বাধাগ্রস্ত করতেই একটি মহল বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে। গত ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এরমধ্যে ৩৪টি কম্পিউটার উদ্ধার ও ৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে, এখনো ধরাছোঁয়ার বাইরে মূলহোতা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম