আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 2:10 pm || প্রকাশের তারিখ: August 25, 2020, 1:37 pm
গণপরিবহণে আগের ভাড়া ফিরছে:ওবায়দুল কাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলকসহ দাঁড়িয়ে কোনভাবেই যাত্রী নেয়া যাবে না। সকল যাত্রীকেই সিটে বসে ভ্রমণ করতে হবে।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসি'র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মালিক-শ্রমিকদের সাথে আলোচনা করার পর এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে শীঘ্রই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, কেবিনেট সভায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাবার সিদ্ধান্তও আসতে পারে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম