আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 2:10 pm || প্রকাশের তারিখ: August 25, 2020, 5:53 pm
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাবার সিদ্ধান্ত আসতে পারে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্তও আসতে পারে- বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটিএ'র কুমিল্লা জোন এবং বিআরটিসি'র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলকসহ দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেয়া যাবে না। একইসাথে যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে বলেও জানান সেতুমন্ত্রী।

রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম