আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 12:56 pm || প্রকাশের তারিখ: August 26, 2020, 12:00 pm
যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লরা’
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে হারিকেন লরা। এরই মধ্যে লরার আঘাতে লন্ডভন্ড হয়েছে কিউবা। মারা গেছেন অন্তত ২০ জন।

'লরা' ক্রমেই শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হয়েছে বলে জানিয়েছে দ্যা ন্যাশনাল হারিকেন সেন্টার।বুধবার মেক্সিকো উপসাগর দিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানার কথা রয়েছে হারিকেনটির। লরার প্রভাবে লুইজিয়ানা এবং টেক্সাসে ১১ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ২ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

লুইজিয়ানায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রাণ সহায়তার ঘোষণাও দিয়েছেন তিনি।টেক্সাসের বোমন্ত, গ্যাল্ভেস্টন এবং পোর্ট আর্থার শহর থেকে অন্তত ৩ লাখ ৮৫ হাজার মানুষ এবং লুইজিয়ানা থেকে ২ লাখ মানুষকে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। লুইজিয়ানা উপকূলে ‘লরার’ সঙ্গে ‘মার্কো’ নামে একটি মৌসুমি ঝড় আঘাত হানার কথা রয়েছে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম