আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২৬, ২০২০, ৫:৫৫ অপরাহ্ণ
শেরপুর ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন: নতুন সভাপতি সারোয়ার, সম্পাদক শাপলা
শেরপুর সংবাদদাতা॥ শেরপুরের ৫ উপজেলার সকল ভাইস-চেয়ারম্যানদের নিয়ে গঠিত সংগঠন উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নকলা উপজেলা পরিষদের দু’বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারকে সভাপতি ও শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিনাইগাতী উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এক সাধারণ সভায় ৫ উপজেলার সকল ভাইস চেয়ারম্যানদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে ১০ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী ওই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও ঝিনাইগাতী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নালিতাবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও শ্রীবরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, সাংগঠনিক সম্পাদক জুয়েল আকন্দ, নির্বাহী সদস্য নকলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফরিদা ইয়াসমিন, ঝিনাইগাতী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী ও নালিতাবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত/প্লাবন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম