আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 12:14 pm || প্রকাশের তারিখ: August 26, 2020, 6:05 pm
জয়পুরহাটে ৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যাবসায়ী আটক
জয়পুরহাট সংবাদদাতা।।জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ২৫ আগস্ট ২০২০ ইং তারিখ ২২:১৫ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন জিজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে (ক) গাঁজা- ০৮ (আট) কেজি, (খ) পিকআপ-০১ (এক) টি, (গ) মোবাইল সেট-০২ (দুই) টি, (ঘ) সীম কার্ড-০৩ (তিন) টি, (ঙ) মেমোরী কার্ড-০১ (এক) টি, (চ) গাড়ীর কাগজপত্রাদি-০১ (এক) সেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ রুবেল (৩৫), পিতা-আব্দুল ছাদেক, সাং-চারুয়া, এবং হেলপার ২। মোঃ দিদার হোসেন (২৭), পিতা-আব্দুর রহমান, সাং-কইখলা, উভয় থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়াদ্বয়ক হাতেনাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীদ্বয় উক্ত পিকআপের মাধ্যমে বিশেষ কায়দায় গাঁজা কুমিল্লা হতে বদলগাছির উদ্দেশ্যে যাচ্ছিল এবং তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট উক্ত পিকআপযোগে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উপর্যুক্ত ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম