আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 11:09 am || প্রকাশের তারিখ: August 27, 2020, 12:50 pm
আজ রাজধানীর যে সব এলাকায় গ্যাস থাকবে না
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।তিতাস গ্যাসের জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়ে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দুটি পৃথক শাট ডাউনের একটির জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জিয়া সরণি, জুরাইন, ধোলাইরপাড়, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদরাসা রোড, এ কে স্কুল রোড, মীর হাজারীবাগে এবং অন্যটির জন্য সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইরাকি কবরস্থান গলি ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম