আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 9:37 am || প্রকাশের তারিখ: August 27, 2020, 6:44 pm
ব্রডব্যান্ড ইন্টারনেটে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।

এ লক্ষ্যে ২৫ আগস্ট আইটিসি, আইআইজি, এনটিটিএন সেবার ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।ভ্যাটের চাপে ৩ কোটি গ্রাহকের ইন্টারনেট সেবা না পাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল তার অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৬ ধারার ১ নং উপধারার ক্ষমতাবলে সরকার ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্র্যান্সমিশন নেটওয়ার্ক (এনিটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন করা থেকে অব্যাহতি দেয়া হলো।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজ্ঞাপনের ফলে ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য (আইটিসি, আইআইজি, এনটিটিএন) খাতে ১৫ শতাংশ ভ্যাট জটিলতার অবসান ঘটল।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম