আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 9:37 am || প্রকাশের তারিখ: August 27, 2020, 7:56 pm
অভয়নগরে মুক্তিযোদ্ধা স ম মোশারফ স্মরণে দোয়া মাহফিল
অভয়নগর (যশোর) সংবাদদাতা।।১৯৭১ এর মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার , অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক মুক্তিযোদ্ধা মরহুম স ম মোশারফ হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদ অভয়নগর উপজেলা কমান্ডার পরিচালনায় ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা কমান্ডার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন।

মুক্তিযোদ্ধা অধির কুমার পাঁড়ে, ইনতাজ মোড়ল, আকবর আলী শেখ, শেখ নূর মোহাম্মদ, রাজঘাট-নওয়াপাড়া শিল্পা ল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শাহ্ আব্দুল মুকিত জিলানী, মরহুম মুক্তিযোদ্ধা স ম মোশারফ হোসেনের ছেলে তানভীর রহমান তপু প্রমুখ।মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রহমানের সালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ আবু দাউদ।

 

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম