আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: August 27, 2020, 10:13 pm
নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজি চালকের রহস্যময় মৃত্যু
নোয়াখালী সংবাদদাতা।।নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃহস্পতিবার সকালে এক সিএনজি চালকের রহস্যময় লাশ উদ্ধার করে সোনাইমুড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়,গত ২৪ আগষ্ট সন্ধ্যায় সিএনজি চালক খোরশেদ আলম (৩৫) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। বৃহস্পতিবার দুপুরে চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের ফসলের মাঠের ভরা পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা।পরে তারা সোনাইমুড়ী থানা পুলিশকে খবর দেয়।

সোনাইমুড়ী থানার এসআই শাহআলম সঙ্গীয়ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরি করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তির রহস্যময় মৃত্যুতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন থানায় এসে লাশটি সনাক্ত করে। নিহত সিএনজি চালক উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানা বাদ গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত ওসি গিয়াস উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম