আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 9:00 am || প্রকাশের তারিখ: August 27, 2020, 10:42 pm
২০২০ সালের এসএসসি’র মেধাবৃত্তির ফলাফলে জেলায় প্রথম ও যশোর বোর্ডের তৃতীয় জুবায়ের
মণিরামপুর( যশোর)সংবাদদাতা।।চলতি (২০২০ সাল) বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় প্রথম ও যশোর শিক্ষা বোর্ডের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে জুবায়ের হোসেন।

গত বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর থেকে প্রকাশিত ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের মেধাবৃত্তির প্রকাশিত তালিকা অনুযায়ী সে এ ফলাফল অর্জন করেছে। মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বালক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। জুবায়ের মণিরামপুর পৌর এলাকার হাকোবা গ্রামের শিক্ষক দম্পত্তি শফিকুর রহমান ও রেশমা সুলতানার জৈষ্ঠ্য পুত্র।

ইতোপূর্বে সে পিএসসি ও জেএসসি পরীক্ষায় মণিরামপুর উপজেলায় প্রথমস্থান অধিকার করে ছিল। জুবায়ের ভবিষ্যতে একজন প্রকৌশলী হয়ে দেশের সেবা করতে চাই। সে সকলের কাছে দোয়া কামনা করেছেন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম