আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 10:51 pm || প্রকাশের তারিখ: August 28, 2020, 12:22 pm
জানুয়ারিতে প্রথম সন্তানের মুখ দেখবেন কোহলি-আনুশকা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।অবশেষে গুঞ্জনই সত্যি হলো। নতুন অতিথি আসছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার সংসারে। আগামী বছরের জানুয়ারিতে জন্ম নেবে তাদের প্রথম সন্তান।

কোহলি-আনুশকা দুইজনই আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি শেয়ার করেছেন। ছবির ক্যাপশন দিয়েছেন, 'এবং তারপর, আমরা তিন হলাম! ২০২১ সালের জানুয়ারিতে আসছে সে।'২০১৭ সালের ডিসেম্বরে ইতালিকে ঝমকালো আয়োজনে বিয়ে হয় কোহলি-আনুশকার।

শাহরুখ খানের সঙ্গে সর্বশেষ আনুশকাকে 'জিরো' (২০১৮) ছবিতে দেখা গিয়েছিল। 'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর আর নতুন কোনো ছবির কাজ হাতে নেননি আনুশকা। তবে প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম