আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 1:32 am || প্রকাশের তারিখ: August 16, 2019, 9:51 am
যশোরের শার্শা সীমান্তে ফেনসিডিলসহ পাচারকারী আটক-১
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্ত থেকে ২৯৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নুর ইসলাম (৫৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট ) সকালে কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করে।

আটক নুর ইসলাম কাশিপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে কাশিপুর গ্রামের মাঠের মধ্য মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাচারকারী নুর ইসলামকে ২৯৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ সেলিম রেজা জানান, ফেনসিডিলসহ আটক মাদক পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম