আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 1:47 pm || প্রকাশের তারিখ: August 28, 2020, 5:09 pm
সিনহা হত্যা মামলায়:প্রধান তিন আসামি আবারো তিনদিনের রিমান্ডে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।আজ শুক্রবার (২৮শে আগস্ট) দুপুরে আসামিদের তৃতীয় দফা রিমাণ্ডের নির্দেশ দেয় আদালত। এরআগে স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামি বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালের স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাদের টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।

এসময় আসামিদের আরো চারদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের বিরুদ্ধে যুক্তিতর্ক তুলে ধরে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।শুনানি শেষে বিচারক সবার তিনদিন করে দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফায় সাতদিন ও দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে নেয়া হয় সিনহা হত্যার অভিযুক্ত তিন আসামিকে।

আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা বলেন, ‌আসামিদের সবার জামিনের জন্য উচ্চ আদালতে আবেদনের করা হবে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম