আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 1:47 pm || প্রকাশের তারিখ: August 28, 2020, 5:16 pm
নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।লক্ষ্মীপুরের রায়পুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।

সকালে উপজেলার রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেশ কয়েকমাস ধরে ছেলে জাফর মাদকাসক্ত হয়ে পড়ে। এতে বিভিন্ন যায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়ে টাকা পরিশোধের জন্য মা শেফালী বেগমের ওপর চাপ দিতে থাকে। এনিয়ে সকালে বাকবিতণ্ডার জেরে শেফালী বেগমকে কুপিয়ে হত্যা করে।

নিহত মা শেফালী (৬০) বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, রাখালিয়া গ্রামের সর্দরবাড়ীর হোসেন আহমদের ছেলে জাফর গত কয়েক মাস ধরে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণগ্রস' হয়। ওই টাকা পরিশোধ করতে বিভিন্ন সময়ে তার মাকে চাপ দেয়াসহ খারাপ আচরণ করতেন জাফর। শুক্রবার সকালে মায়ের সাথে তার বাক বিতন্ডা হয়।

একপর্যায়ে সে তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে। এসময় প্রতিবেশীরা ছুটে এসে জাফরকে আটক করলেও মাকে রক্ষা করতে পারেনি।এদিকে ঘটনার খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাফরকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক জানান, ঘাতক জাফর মানসিক বিপর্যস্ত ছিল।

টাকা না পেয়ে তার মাকে সে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস'ল পরিদর্শণ করেছে। ঘাতককে আটক করা হয়েছে মামলার প্রস'তি চলছে বলে জানান তিনি।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম